নিজস্ব প্রতিনিধি ।
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ ।
১৭ ফেব্রুয়ারি,শনিবার বিকালে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থীদের বর্ণিল সাজে সুসজ্জিত অংশগ্রহন এবং আবহমান বাংলার ঐতিহ্যতুলে ধরে জারি সারী ভাটিয়ালী ও লালনের গানের সুরে সুরে মনোমুগ্ধকর অনিন্দ সুন্দর যে ডিসপ্লে প্রদর্শন করেন তা প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথি,অভিভাবক ও দর্শককে দারুনভাবে বিমোহিত করে যা বিদ্যালয়কে অনুপম উচ্চতায় তুলে ধরে।
ঈশ্বরদীর কিংবদন্তী নেতা প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান ও পাবনা জেলা আওয়ামীলীগের তরুন সাংগঠনিক সম্পাদক এবং নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ পুরা অনুষ্ঠানকে হৃদয় দিয়ে উপভোগ করেন।
এর পূর্বে প্রধান অতিথি বিদ্যালয় মাঠে অবতরন করার সাথে সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজা্উল ইসলাম রকি ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক রানা সরদারসহ ক্রীড়া কমিটি প্রধান অতিথীকে পূষ্পমুঞ্জুরীতে বরণ করেন । এর প্রধান অতিথি নিজে গুটি গুটি পায়ে ফুলের পাপড়ী ছিটিয়ে শিক্ষার্থী ও দর্শকদের বরণ করেন ।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি গালিবুর রহমান শরীফ এমপি বলেন,ঈশ্বরদীর যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান আছে তার সাথে এই বিদ্যালয়েরও অবকাঠামোগত উন্নয়ন করবার জন্য যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষক ও সভাপতির সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে। কারন এই বিদ্যালয়ের সভাপতি আমার পরিবারের একজনের মতই,কাজেই তার আবদার উপেক্ষা করা আমার জন্য কষ্টকর ।তবে এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে আমার একটাই চাওয়া সেটা হলো তাদেরকে লেখাপড়া করে বিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখতে হবে।
তিনি আরো বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে চারটি স্তর রয়েছে, তার মধ্যে অন্যতম হল স্মার্ট নাগরিক এবং সেই স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করবার জন্য আমি আশা করি এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এগিয়ে যাবে।আমি ছোট ছোট ছেলে মেয়েদের একটু বেশীই ভালবাসি,কারন আমার নিজেরও একটি ছোট্র মেয়ে রয়েছে। কাজেই আমি কথা দিচ্ছি শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়নে যা কিছু করা প্রয়োজন আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তার সব টুকুই করব। আমার দ্বোয়ার সব সময় সবার জন্য উন্মুক্ত।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক রানা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান,ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা,উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামান,সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জমসেদ আলী সরকার,সাধারন সম্পাদক শাহজাহান আলীসাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে সময়ের স্বল্পতার কারনে প্রধান অতিথি কয়েকজন বিজয়ীদের হাতে বিভিন্ন ইভেন্টের পুরস্কার তুলে দেন ।
