আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। সেই সঙ্গে ৭৮ কোটি ৭০ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট)। খবর ডনের । রায়ে জেল-জরিমানা ঘোষণার পাশাপাশি ইমরান খানকে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ১০ বছরের নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত।
