ঢাকারবিবার , ২১ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

দেশে ভোটার সংখ্যা কত, জানাল ইসি

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ২১, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার দুপুরে ইসির পক্ষ থেকে ভোটার তালিকা হালনাগাদের তালিকা প্রকাশ করার সময় এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২১ জানুয়ারি ২০২৪ তারিখে ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। আর নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। আর হিজড়া ভোটার ৯২৪ জন। অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এটা খসড়া ভোটার তালিকা। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।