ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

আজ আ.লীগের যৌথসভা

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ১৫, ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। আজ সোমবার বিকাল তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা যৌথসভায় অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।