দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী গালিবুর রহমান শরীফ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ততা অর্জন করে সম্ভাবনার আগামী, আরও শক্তিশালী হবে এই প্রত্যয়ে আজ দুপুরে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনে বের হওয়ার মূহুর্তে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান হয় । এসময় ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা,বিভিন্ন মুক্তিযোদ্ধা,উপজেলা ও পৌর আওয়ামীলীগের অগনিত নেতাকর্মীবৃন্দ সমবেত ছিলেন ।এসময় আওয়ামীলীগ নেত্তৃবৃন্দ গালিব শরীবের গর্বিত মাতা প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সহধর্মীনি মিসেস কামরুন্নাহার শরীফকেও গোলাপের শুভ্রতায় অভিনন্দিত ও অভিসিক্ত করেন।
