ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

পাবনার ৫টি আসনে আওয়ামীলীগের নিরুঙ্কশ জয়

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ৮, ২০২৪ ৩:১১ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনার ৫ টি সংসদীয় আসনে আওয়ামীলীগ প্রার্থীর
নিজস্ব প্রতিনিধি ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫ টি সংসদীয় আসনে একটি নতুন মুখ আর ৪টি পুরোনো মুখ নিরঙ্কুশ জয় লাভ করেছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা ১ আসনে মোট ১২৫ টি কেন্দ্রের ফলাফল আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ডেপুটি স্পীকার অ্যাডভোকেট শামসুল হক টুকু পেয়েছেন ৯৪ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক মার্কা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ৭২ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন। ২১ হাজার ৯২৭ ভোটে বেসরকারিভাবে বেসরকারি ফলাফলে অ্যাডভোকেট শামসুল হক টুকু জয়লাভ করেছেন।

পাবনা -২ আসনে বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির বিজয়ী হয়েছেন। ১০৮ টি কেন্দ্রের মোট ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনএম’র নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট।

পাবনা-৩ আসনে বেসরকারী ফলাফলে নৌকার প্রার্থী মকবুল হোসেন বিজয়ী হয়েছেন। মোট ১৭৬ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের আব্দুল হামিদ পেয়েছেন ১ লাখ ১৫৯ ভোট। বেসরকারী ফলাফলে নৌকার প্রার্থী মকবুল হোসেন বিজয়ী।

পাবনা-৪ আসনে মোট ১২৯ কেন্দ্রের প্রাপ্ত ভোটে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর রহমান শরীফ পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট। বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ১ লাখ ৫২ হাজার ৭৮১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনা-৫ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক খন্দকার প্রিন্স পেয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশের ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতীকের জাকির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের আব্দুল কাদের খান কদর পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, তৃণমূল বিএনপির আফজাল হোসেন বটু সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৫৯ ভোট এবং ন্যাশনাল পিপল্স পার্টির মোহাম্মদ আবু দাউদ আম প্রতিকে পেয়েছেন ১ হাজার ৫৫৪ ভোট।

উল্লেখ্য, পাবনা-১ আসনের নৌকার প্রার্থী শামসুল হক টুকু চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। পাবনা -২ আসনের নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। পাবনা-৩ আসনের মকবুল হোসেনও চতুর্থবার, পাবনা-৪ আসনের নৌকা প্রতীকের গালিবুর রহমান শরীফ প্রথমবার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স চতুর্থবারের ন্যায় নির্বাচিত হলেন।