নিজস্ব প্রতিনিধি ।
২শতাধিক রাশিয়ান ও শত শত দেশী বিদেশী পর্য়টক,দর্শনার্থী ও সাধারন নাগরিকদের সরব উপস্থিতিতে ঈশ্বরদীর জয়নগর স্বপ্নদ্বীপ রিসোর্টে থার্টিফাষ্ট নাইট উদযাপন করা হয়েছে ।
৩১ জানুয়ারি সন্ধা থেকে স্বপ্নদ্বীপ রিসোর্টে এ উপলক্ষে নানা আয়োজন চলে। চোখ ধাঁধানো আলোক স্বজ্জায় সজ্জিত মঞ্চে দেশী বিদেশী শিল্পীদের সমন্বযে পরিবেশিত মনোমুগ্ঘকর সঙ্গিত সন্ধায় সূরের মূর্ছনা ও ছন্দের তালে তালে নৃত্যু প্রদর্শন,বর্ণিল আতশ বাজি ও প্রীতি ডিনার আয়োজনের মাধ্যমে পুরাতন বছর ২০২৩ সাল কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৪ সালকে বরণ করা হয় ।
স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক আলহাজ্ব মোঃ খাইরুল ইসলাম নিজে উপস্থিত থেকে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা,আমন্ত্রিত দেশী ও বিদেশী অতিথিদের সাথে থার্টিফাষ্ট নাইট উদযাপনের জমকালো অনুষ্ঠান অবলোকন ও উপভোগ করেন ।
