ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে:—- গালিবুর রহমান শরীফ

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ৩, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি । পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে সকল ষড়যন্ত্রমূলক অপরাজনীতি জনগণ মোকাবেলা করবে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অপরাজনীতি থেকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে গালিব শরীফ আরও বলেন,আপনারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। রাতের আঁধারে ট্রেনে-বাসে আগুন দিয়ে মানুষ মারার রাজনীতি বন্ধ করুন। মানুষ মেরে দাবি আদায় হয় না। এই অপরাজনীতি বন্ধ করতে হবে। ভোট বিপ্লব ঘটিয়ে এই অপরাজনীতির প্রতিউত্তর দেওয়া হবে। আগামী ৭ জানুয়ারী আরেকবার ব্যালট বিপ্লব হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধরাণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা,জেলা আওয়ামীলীগের মহিলা বিষযক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড কমিটির সভাপতি গিয়াস উদ্দিন । সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি।