নিজস্ব প্রতিনিধি : ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধায় উপজেলার সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় । সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী গালিবুর রহমান শরীফ বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশী শক্তির রক্ত চক্ষুকে ভয় করে না,আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি যদি জনগনের ম্যান্ডেট নিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারেন, তবে শক্ত হাতে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সামনের দিকে নিয়ে যাবেন।
এসময় গালিবুর রহমান শরীফ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক মেরুকরণের দুটি ধারা দৃশ্যমান আছে । একটি হচ্ছে,লন্ডনে বসে থাকা কুলাঙ্গার তারেক জিয়ার নেতৃত্বের সন্ত্রাসী গোষ্ঠী, যারা জ্বালাও পোড়াও করে,বিভিন্ন অরাজকতা তৈরী করে,যারা এবারের নির্বাচনকে বানচালের ঘোষনা দিয়েছে । ওরা প্রেট্রোল ঢেলে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করছে,নাশকতা করছে। আমি তারেক জিয়ার সেই কর্মী সমর্থকদের বলতে চাই,আপনারা এগুলো করতে যাবেন না,করতে গেলে গিয়ে যদি বিচারের অধীনে আসেন,সাধারন জনগনের প্রতিরোধের মুখে পড়েন,তখন কিন্তু তারেক জিয়া লন্ডন থেকে আপনাদের বাঁচাতে আসবে না । দূর্নীতির দায়ে লন্ডনে পলাতক তারেক জিয়া একটি সুযোগ খুঁজছে। আপনারা দেশে অরাজকতা সৃষ্টি করবেন তারপর প্রধানমন্ত্রী হয়ে লন্ডনে থেকে তিনি বাংলাদেশে ফেরৎ আসবেন ! এটি বাংলার মাটিতে কোনদিন হবে না ।
তাই আপনারা বিভ্রান্ত না হয়ে, ভূ্ল পথ পরিহার করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে গর্বিত শরীক হন । তিনি আরও বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ ছিল। সেখান থেকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আস্তে আস্তে মর্যাদার আসনে বাংলাদেশকে বসিয়েছেন । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলাদেশ গড়বেন । সেই প্রেক্ষাপট থেকে আমি বলতে চাই, আসুন আমরা সবাই সুনাগরিক হয়ে তাকে সহায়তা করি নিজের অবস্থান থেকে ।
ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জমসেদ আলী সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম সাধুর সঞ্চালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন,পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিন পিয়া,সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, এমদাদুল হক রানা সরদার,সাঁড়া ইউনিয়ন নির্বাচন কমিটির আহবায়ক আনেয়ার হোসেন আনা সরদার,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আখলাকুর রহমান রিপন,ইউনিয়ন কৃষকলীগের আকবার আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন অর রশীদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মুস্তফিজুর রহমান স্বজন সরদার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তোতা,ছাত্রলীগ সভাপতি আতিক হোসেন,সাধারন সম্পাদক নাঈম সরদার।
সাঁড়া ইউনিয়নের আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দিতে ওইদিন বিকেল থেকে বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগদান করেন। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
