ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা সম্পন্ন

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ৩, ২০২৪ ৬:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ডিডিপি মিউজিক একাডেমির বিজয় উৎসব,কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলার ৩২৮ তম পর্ব ২৯ ডিসেম্বর’২৩ সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে । ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিডিপির চেয়ারম্যান বাউল শিল্পী এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলি মালিথা,কিশোরগঞ্জের সিনিয়র সহকারী জজ সিরাজুল ইসলাম মামুন,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,নলডাঙ্গা মহিলা কলেজের প্রফেসর মোঃ আব্দুস সালাম,রাজশাহী সোনাদহ হাইস্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন নবাব,রুপপুর বয়েজ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ওস্তাদ মাসুদ রানা,বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী এস আলমগীর,পাবনা জেলা ফকির বাউল শিল্পী সংস্থার সভাপতি ফকির আবুল হোসেন, সাপ্তাহিক ঈশ্বরদী সম্পাদক ও দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার ।
কণ্ঠশিল্পী রেজাউর রহমান পাপ্পুর সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন তৌশি, প্রার্থনা, ফকির রিপন চিশতি, এস এম অন্ত, রিমি মন্ডল, রাখি মন্ডল, আসলাম হোসেন, সাইফুল ইসলাম, অনুপ কুমার সরকার, সীমা সরকার, লিটন বাউল, রিদিতা, মুকুল হোসেন, দৃষ্টি, সন্ধ্যা সরকার, সাইদুল বাউল, বক্কার ঘোষ, মোঃ আজম, রেজাউর রহমান পাপ্পু, এস এম রাজা,বাউল সোলাইমান সরকার প্রমুখ । কবিতা আবৃত্তি করেন কবি হুমায়ুন কবির, সাধন কুন্ডু, ওয়াজেদ আলী, নূরে আলম সিদ্দিক নাহিদ, রমজান আলী ও সুবল কুমার পাল ।
অনুষ্ঠানে ভার্চয়ালি অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি ।