নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী উপজেলা ও পৌর মহিলা আওয়ামীলীগের উদ্যাগে পাবনা ৪ আসনে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য নৌকা প্রতিকের প্রার্থী ও পাবনা জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য পুত্র গালিবুর রহমান শরীফের নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে আজ ২ জানুয়ারি মঙ্গলবার ঈশ্বরদী পৌর এলাকার আলীবর্দী রোডে ভূমিমন্ত্রীর বাড়ি সংলগ্ন মাঠে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয় । ঈশ্বরদীর বিভিন্ন ওয়ার্ড,ইউনিয়ন ও পৌর এলাকায় থেকে খন্ড খন্ড মিছিল আসতে আসতে নারী সমাবেশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে এক বিশাল নারী মহাসমাবেশে রুপান্তরিত হয় ।
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বলিষ্ঠ সভানেত্রী ও গালিব শরীফের গর্ভধারিনী মা মিসেস কামরুনন্নাহার শরীফের সভাপতিত্বে বিশাল নারী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন-ঈশ্বরদী আটঘরিয়া আসনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ । গালিবুর রহমান শরীফ তার বক্তব্যে বলেন-আমার গর্ভধারিনী মা যিনি দীর্ঘ সময় ধরে অপনাদের পাশে আছেন,আমার বাবার সকল কাজে প্রেরনা যুগিয়েছেন,সেই গর্ভধারিনী মায়ের দোয়া নিয়ে বাবার আদর্শ ও পথ অনুসরন করে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবার প্রতিশ্রুতিতে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক দিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন । জননেত্রী শেখ হাসিনা আপনাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল । কাজেই আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করে ভোট বিপ্লবের মাধ্যমে আমাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার কাছে মাথা উচু করে পাঠাবেন,যেন আমি আপনাদের সকল দাবী দাওয়া উনার কাছ থেকে আদায় করে আনতে পারি । আজকের নারী মহাসমাবেশে উপস্থিত আমার হাজার হাজার মা বোনের সরব উপস্থিতি ও ভালবাসা আমাকে আমার বিজয়ের পথ আরো সুদৃঢ় করেছে বলে আমি বিশ্বাস করি ।
এসময় তিনি ঈশ্বরদী-আটঘরিয়ার সকলকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়ে মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহবান জানান । তিনি আরো বলেন,কুলাঙ্গার তারেক জিয়া লন্ডনে বসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন,বাংলার জনগন তার সে আশা কথনই পুরন হতে দেবে না ।
পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও গালিব শরীফের বোন মাহজেবিন শিরিন পিয়ার সঞ্চালিত নারী মহাসমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন,মিসেস কামরুন্নাহার শরীফ,মাহজেবিন শিরিন পিয়া,গালিব শরীফের সহধর্মীনি তানজিলা শরীফ,মেয়ে জারা শরীফ,গালিব শরীফের ভাই রানা শরীফের স্ত্রী বিএসআরআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সীমা শরীফ,ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন,ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি,সোহানী সাবরিনা ও সাধারন সম্পাদক সোহানা পারভিন রুনা ।
