ঢাকাশুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

ঈশ্বরদীর পিয়ারপুরে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৩৩ নেতাকর্মীর নামে মামলা

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২৯, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । ঈশ্বরদী পৌর এলাকার ১নং ওয়ার্ড পিয়ারপুরে ২৭ ডিসেম্বর বুধবার সকালে ছাত্র্র্র্র্লীগের উদ্যোগে নৌকার পক্ষে প্রচারনা ও নির্বাচন বয়কটের সমর্থনে বিএনপির ছাত্রদল লিফলেট বিতরণকালে আওয়ামী ছাত্রলীগ ও বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৩৩ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে ।
ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় আয়েন উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর ) বিকেলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ঈশ্বরদী ষ্টেশনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে বহরকারী ট্রেনে গুলি করে হত্যা চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত কারাবন্দি আসামী ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে এক নম্বর,আরেক ভাই পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলকে দুই নম্বর আসামি করা হয়েছে । মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো ১৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পিয়ারপুর এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে নৌকার নির্বাচনী প্রচারণার সময় বিএনপির ৩৫-৪০ জন কর্মী গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপ করে ।এ মামলায় নামীয় অপর আসামিরা হলেন,মিলন রবিদাস ওরফে মুচি মিলন (২৭),আরিফ ওরফে তরকারী আরিফ (৩৭),রাশেদুল ইসলাম রিপন (৪৫),জাহাঙ্গীর (৪২),রেজাউল (৩৫), আক্কাস আলী মেম্বার (৫০), মোঃ আনোয়ার হোসেন (৪০), মোঃ জুলহক (৪২),মোঃ শান্ত (৩০),মোঃ মামুন (৪২),জিয়ারুল ইসলাম (৪৫),মোঃ সালমান (২৬),মাহফুজুর রহমান শাওন (৩০),মোঃ সোহাগ (৩০) ও বিটু মোস্তাফিজ (৩০)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে আসামী করা হয়েছে ।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,মেহেদী হাসান নেতাকর্মীদের পক্ষ নিয়ে বলেন,ঘটনার দিন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সমর্থক ছাত্রদলের কিছু নেতাকর্মী ভোট বয়কটের সমর্থনে লিফলেট বিতরণ করতে ছিলো। সেই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে,গুলি করার মতো ঘটনা ঘটেনি ।