ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

হর্টি কালচারের লিচু গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২৬, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।
আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীস্থ আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের অভ্যন্তরে হর্টিকালচার সেন্টারের লিচু বাগানের একটি লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সাব্বির আহমেদ শুভ ( ২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
শুভ ঈশ্বরদী শহরের আলহাজ্ব ক্যাম্প গোরস্তান পাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে । ঘটনাস্থল থেকে নিহতের ভাই মাসুদ মিয়া, বোন ওম্মে মেহেনাজ ও দুলা ভাই সিদ্দিকুর রহমান জানান, বিএ পাশ করে বেকার অবস্থায় বেশ কয়েক বছর ধরে বাড়িতে বসে ছিল শুভ । কর্মসংস্থানের চেষ্টা করছিল । আর্থিক সংকট নিয়ে বেশ হতাশায় ভুগতে ছিল । গত তিনদিন আগে বাড়ি থেকে বের হয় শুভ । আলহাজ্ব মোড়ের আশেপাশে ঘোরাফেরা করে কিন্তু বাড়িতে যাচ্ছিল না ।
আজ দুপুরে ফার্মের শ্রমিকরা লিচু বাগানের পাশের মাঠে কাজ করার সময় হটাৎ দেখতে পায় লিচু বাগানের লিচু গাছে,গলায় ফাঁস নিয়ে ঝুলে এক যুবক । কাছে গিয়ে শ্রমিরা নিশ্চিত হয়ে হর্টিকালচার ম্যানেজার শহিদুল ইসলামকে জানায়,তিনি আবার উর্ধতন কতৃপক্ষের মাধ্যমে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে । এ খবর চাদিকে ছড়িয়ে পড়লে আমরা লাশ দেখতে আসি । এসেই আমরা শুভর লাশ সনাক্ত করি । তবে এটি হত্যা না আত্মহত্যা তা আমরা নিশ্চিত নয় । তবে ধারণা করা হচ্ছে হতাশা থেকেই সে আত্মহত্যা করে থাকতে পারে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান,দুপুরে ডাল গবেষণা কেন্দ্রের শ্রমিকরা লিচুর গাছের উঁচু ডালে গলায় দড়ি বেঁধে এক যুবককে ঝুলে থাকতে দেখে থানায় খবর দিলে আমরা লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসি । তবে ঘটনাস্থলে পরিদর্শনে আসা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল বিপ্লব কুমার গোস্বামী বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে । তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । এছাড়াও তার পরিবার কাছ থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে ।