ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

আলহাজ্ব স্কুলের শিক্ষক মজিবুর রহমানের ইন্তেকাল

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২৬, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান বিশু মাষ্টার ২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সোয়া বারটায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
পাকশীর বাঘইল হেমায়েত পাড়া নিবাসী শিক্ষক মরহুম মজিবুর মাষ্টারের জানাযা নামাজ ওই দিনই রাত সাড়ে আটটার সময় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হয় । আলহাজ টেক্সটাইল মিলস উচচ বিদ্যালয়ের মানুষ গড়ার কারিগর এই শিক্ষক ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের নারী নেত্রী সাবিনা ইয়াসমিনের স্বামী ।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও প্রয়াত ভূমিমন্ত্রীর সহধর্মীনি মিসেস কামরুন্নাহার শরীফ ।