ঢাকাশুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

ঈশ্বরদী প্রেসক্লাবে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১৫, ২০২৩ ৬:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঊষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিনে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছে ঈশ্বরদী প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ ।
গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে রাষ্ট্রীয় কর্মসূচীর সাথে সাথে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন বধ্যভূমিতে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের হাতে ফুলের মালা,তোড়া,ডালিসহ ব্যানার,প্লাকার্ড ও ফেস্টুন দেখা যায়। এসময় বধ্যভূমির বেদীতে পূষ্পমাল্য অর্পন করেন মুক্তিযুদ্ধকালীন সময়ে এ অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি,পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের প্রার্থী ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন উদিয়মান তরুন নেতা,সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান গালিবুর রহমান শরীফ,ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু,পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথা,উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ,সহকারী কমিশনার (ভূমি) রাহসীন কবির,নির্বাচন অফিসার আশরাফুল ইসলাম,ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান,সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল হক শাহিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ,সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন । এর পর একে এক বধ্যভূমির বেদীতে পূষ্পার্ঘ অর্পন করেন ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমানের নেতৃত্ব সকল শিক্ষ, সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল হক শাহিনসহ সকল শিক্ষকবৃন্দ,বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক ও সাধারন সম্পাদক মোঃ মোক্তার হোসেন,ঈশ্বরদী সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ই,ম শহিদুল ইসলাম,ঈশ্বরদী সরকারী কলেজের অধ্যাপক (অবঃ) উদয়নাথ লাহেড়ী,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ.ত.ম.শহীদুজ্জামান নাসিম,পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক,পূর্ব টেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন বিশ্বাস,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল,আব্দুল খালেক,নজরুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বধ্যভূমিতে শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন করেন ।
এর পর সন্ধা ৬টায় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন শেষে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে বক্তব্য প্রদান করেন এ অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি । ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ কিরনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাতেন এর সঞ্চালিত অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন-ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা,ঈশ্বরদী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,নজরুল ইসলাম,সিরাজ উদ্দিন বিশ্বাস,এসএম স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল হক শাহিন,ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু প্রমুখ ।