ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

পাবনা-৪ আসনে নৌকার টিকিট পেলেন মন্ত্রীপুত্র গালিবুর শরীফ

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২৭, ২০২৩ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন পেয়েছেন গালিবুর রহমান শরীফ। তিনি এ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে । রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন। গালিবুর রহমান এবারই প্রথম মনোনয়ন পেলেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক । জানা যায়, পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলে পাবনা-৪ আসন গঠিত। এ আসনে ১৯৯১ সালে বিএনপির সিরাজুল ইসলাম সরদার নির্বাচিত হন। এরপর এ আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। ২০২০ সালে তার মৃত্যুর পর এ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস । পাবনা-৪ আসনে ২৫ জন আওয়ামী লীগ নেতা-নেত্রী মনোনয়নপত্র কিনে জমা দেন। এদের মধ্যে গালিবুর রহমান শরীফের মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগ । ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস বলেন, শেখ হাসিনা পাবনা-৪ আসনে গালিবুর রহমান শরীফকে মনোনয়ন দিয়েছেন। তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।