নিজস্ব প্রতিনিধি । বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফ-এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’র আওতায় ও সার্বিক সহযোগিতায় অর্গানাইজেশন ফর সোসাল এডভ্যান্সমেন্ট এ্ন্ড কারচারাল এক্টিভিটিস (ওসাকা) কর্তৃক পরিবেশ সম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তন শীর্ষক উপ-প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ১৫ নভেম্বর বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হয় । ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু,সহ-সভাপতি কে.এম. আবুল বাশার,সহ-সভাপতি আব্দুল মান্নান টিপু,যুগ্ম-সম্পাদক সেলিম সরদার,যুগ্ন সম্পাদক মহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ওহেদুজ্জামান টিপু,বাংলা ভিশনের সাংবাদিক রিপন মাহমুদ,বৈশাখি টিভি সাংবাদিক মিজান তানজিল,জাতীয় পদকপ্রাপ্ত কৃষক মোঃ আব্দুল জলিল মন্ডল (লিচু কিতাব) ও ওসাকার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম ।
ওসাকার সিনিয়র কর্মকর্তা শামসুজ্জামান প্রিন্স-এর সঞ্চালনায় ‘পাবনা জেলায় পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তন’ শীর্ষক উপ-প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সার্বিক কার্যক্রম-এর উপর একটি প্রেজেন্টেশন এবং ভিডিও ডকুমেন্টারি তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ রফিকুল হক। তিনি জানান,২ বছর ৭ মাস মেয়াদী এই উপ-প্রকল্পের মাধ্যমে উপ-প্রকল্প এলাকায় লিচু বাজারজাতকরণের জন্য ২টি মার্কেট শেড, মার্কেট শেড সংলগ্ন ২টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, ইকোট্যুরিজম-এর জন্য ৪টি শেড ও ৮টি বেঞ্চ, ১টি ইকোলজিক্যাল ফার্ম, ১টি আধুনিক মধু প্রক্রিয়াজাতকরণ প্লান্ট স্থাপন, ১টি নার্সারি উন্নয়ন, দেশে প্রথমবারের মতো পাবনায় লিচুতে ফ্রুট ব্যাগিংক প্রযুক্তির প্রবর্তন, ১০ সেট (শ্যালো মেশিন, ৩০০ ফুট পাইপ, সিকেচার, ড্রাম, মই) আধুনিক কৃষিযন্ত্র বিতরণ, ১১২৭ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে নিরাপদ লিচু চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান,৫টি পরিবেশ ফোরাম গঠন এবং ১৬৮৮ জন উদ্যোক্তার মাঝে ২৭.২২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,ওসাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ এসইপি উপ-প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ।
