ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

নির্বাচনে যাচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১৮, ২০২৩ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝয়পত্র ডেষ্ক । নির্বাচনের অংশগ্রহণের কথা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা হয়তো ৩০০ আসনে পুরোপুরি প্রার্থী নাও দিতে পারি। আমাদের এত প্রস্তুতি নেই, এত বড় দলও আমরা না। তবে অনেক আসনে প্রার্থী দেওয়া হবে এবং অন্য দলের লোকজনকেও আমাদের গামছা মার্কা উপহার দেব।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন হয় প্রতিদ্বন্দ্বিতামূলক। আওয়ামী লীগের সঙ্গে জোট করলে নির্বাচন করব কার সঙ্গে। বিএনপি নির্বাচনে নেই, জাতীয় পার্টিও টানাটানি করছে। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে- এতে অনেকেই খুশি না, আমিও না। কিন্তু তারপরও বলব একটি গণতান্ত্রিক দেশে পাঁচ বছর পরপর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দরকার। তাই নির্বাচনে যাব আমরা।