নিজস্ব প্রতিনধি । ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল কবির ককটেল ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ১৫ নভেম্বর সকাল ১১টার দিকে র্যা বের হাতে আটক হয়েছে । এসময় আব্দুল আউয়াল কবির এর সহযোগি সারোয়ার জাহান শিশিরকেও আটক করে র্যা ব ।আটককৃত দুজনের নিকট হতে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয় । আটককৃত দুজন ঈশ্বরদী পৌর শহরের ফতেমোহাম্মদপুর নিউ কলোনী এলাকার আব্দুল ওহাবের ছেলে ও ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আউয়াল কবির (৩৮) এবং নুর মহল্লা ফতেমোহাম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩)।
র্যা ব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক বুধবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন । তিনি জানান,স্বেচ্ছাসেবকদল নেতা আউয়াল কবির ও তার সহযোগীরা অবরোধের সমর্থনে দাশুড়িয়া এলাকায় মহাসড়কে পিকেটিং,গাড়ী ভাংচুরসহ বোমা/ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ করে।
গোপন সংবাতের ভিত্তিতে এই খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার অরনকোলা গরুর হাটের সামনে অভিযান পরিচালনা করে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জামাদিসহ উল্লেখিত দুইজনকে আটক করে ।
এ সময় তাদের কাছ থেকে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর কাজে ব্যবহৃত ১৫টি জর্দার কৌটা, খালি কাঁচের বোতল, ভাঙ্গা কাঁচের টুকরা, এয়ারগানের পিলেট, তারকাঁটা, স্কচটেপ জব্দ করা হয় । এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
