বিএনপি-জামায়াত আন্দোলনের নামে নাশকতা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং চোরাগুপ্তা হামলা করে দেশের সাধারন জনগনকে হয়রানি করছে।
বিএনপি -জামায়াতের ডাকা এই অবৈধ অবরোধ প্রতিরোধে অন্যান্য দিনের মতো আজ ১২ নভেম্বর রবিবার সকাল সাড়ে এগারটায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের ১ নং গেটের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু।
পথ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক। উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল, পৌর সভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আফজাল হোসেন খানসহ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অগনিত নেতাকর্মীবৃন্দ।
