‘বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়াও নারী সমাজ’-স্লোগানে ঈশ্বরদীতে অবরোধ-বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮নভেম্বর) দুপুর ১১টায় ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান ও প্রয়াত ভূমিমন্রী শামসুর রহমান শরীফ ডিলুর কন্যা মাহজেবিন শিরিন পিয়া।
সমাবেশে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব নায়েব আলী,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাূদ মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথা,ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল,আমিনুর রহমান দাদু,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা প্রমুখ ।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াছমিন,রুনু,পারভীন,বেবী,রুনা প্রমুখ।
এ সময় নেতারা বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করার পায়তারা করছে বিএনপি-জামায়াত। অবরোধের নামে তারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা এ সময় দাবি করেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও দেশের মানুষ নৌকায় ভোট দেবে এবং বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনা আবারও সরকার গঠন করে পুনরায় প্রধানমন্রী হবেন।
