ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ৭, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। ৭ নভেম্বর ২৯২৩ ঈশ্বরদীতে বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনের প্রথম প্রহরে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয়, দলীয় এবং শোক পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর আহবানে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস,সহ-সভাপতি আ,ত,ম শহিদুজ্জামান নাসিম,গোলাম মোস্তফা চান্না মন্ডল,ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল খালেক,সাধারন সম্পাদক ও ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান,সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আলম বিশ্বাস,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন খান প্রমুখ ।
শ্রদ্ধা নিবেদনে নাম ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আজিজুর রহমান চঞ্চল ।
এ উপলক্ষে বিকালে বাদ আছর ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্য়ালযে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।