ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ৪, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি ।। সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ৪ নভেম্বর ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে ।
ঈশ্বরদী উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে সমবায় দিবস উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যা লী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে ।এর পর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের ৩য় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ইউ্এনও সুবীর কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেযারম্যান বীর মুক্তিদ্ধো আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেযারম্যান আব্দুস সাআতিয়া ফেরদৌস কাকলী,সহকারী কমিশনার টিএম রাহসিন কবির ।
উপজেলা সমবায় অফিসার আকন্দ রাব্বেউল্লাহ মানিক সমবায় দিবসের মূল আলোচক ও প্রতিপাদ্যের উপর বিশদ আলোচনা করেন ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন-ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরন,মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,নজরুল ইসলাম মিন্টু,সমবায়ী খামারী মুরাদ আলী মালিথা,আকলিমা খাতুন শিলা প্রমুখ ।অনুষ্ঠানে ১৯৩টি সমবায়ী খামারের মধ্যে সেরা ১০ জনকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ।এসময় সকল সমবায়ী নারী পুরুষ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম ।