নিজস্ব প্রতিনিধি ।। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাহীন শিক্ষা পরিবারের ঈশ্বরদী শাখার আয়োজনে ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে ৩ নভেম্বর শুক্রবার SEF Foundation বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয় ।
ঈশ্বরদীর বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের ৫শতাধিক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে । শাহীন স্কুল এন্ড ক্যাডেট কোচিং ঈশ্বরদী শাখার পরিচালক রাজিব হোসা্ইন,শাহীন স্কুল এন্ড কোচিং সেন্টার পাবনা শাখার পরিচালক মোরসালিন সরকার রাসেল ও আমিনুল ইসলাম উজ্জল জানান,শাহিন স্কুল এন্ড ক্যাডেট কোচিং সেন্টার প্রতিবারের মতো এবারেও ৩০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে । তার মধ্যে ১০ জনকে ট্যালেন্টপুলে এবং অবশিষ্ট ২০ জন সাধারন গ্রেডে বৃত্তি পাবে । বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার হিসেবে ১ম পুরষ্কার বড়ো ট্যাব,২য় পুরষ্কার মাঝারী ট্যাব ও ৩য় পুরষ্কার স্মার্ট ফোন বিতরন করা হবে এবং বৃত্তিপ্রাপ্ত সকলকেই সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র দেওয়া হবে।
