ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১, ২০২৩ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দললের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর শহীদবাগসহ পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামি মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।