ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

পরিস্থিতি প্রতিকূলে থাকলেও যথাসময়ে নির্বাচন: সিইসি

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১, ২০২৩ ২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

পরিস্থিতি প্রতিকূলে থাকলেও যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ইসির কাছে নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন।
বৈঠক শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূতও পিটার হাসও। রাজনৈতিক সংঘর্ষ কাম্য নয় জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপে বসার আহ্বান জানান।