ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

কৃষিপণ্য মির্বিঘ্নে বাজারজাতকরণের জন্য অবরোধ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ১, ২০২৩ ১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী প্রতিনিধি ।। কৃষিপণ্য মির্বিঘ্নে বাজারজাতকরণের জন্য অবরোধ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটি আজ ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সোসাইটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান কুল ময়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন,মাছ হাবিব,গাজর জাহিদ,পিয়ারা আমজাদ,কৃষক ওয়াজেদ,রেজা,শহিদুল্লাহ,শাহিনুজ্জামান,মিজানুর,বেলীবেগম,আজগর,তুহিন,জনি,বাবলু,মখলেছ,জহুরুল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সোসাইটির সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র আবুল হাশেম।
সংবাদ সম্মেলনে কৃষক নেতৃবৃন্দ সরকারে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপির উদ্দেশ্যে বলেন,ক্ষমতার লোভে অন্ধ না হয়ে আপনারা আমাদের কৃষকের কথা ভাবুন। আমাদের ঘাম ঝরানো শ্রমে উৎপাদিত সবজি ও কাঁচামাল নষ্ট হয়ে আমরা পথে বসছি,আপনারা হরতাল অবরোধ না করে রাজনীতির সুষ্ঠু সমাধানের জন্য নতুন রাস্তা খুৃৃঁজে বের করেন। আপনারা যে যখনি ক্ষমতায় যান তখন সাধু সাজেন আর ক্ষমতায় যেতে না পারলে বিরোধী দলে থেকে হরতাল-অবরোধ দিয়ে নাশকতা করে,অগ্নিসংযোগ করে দেশের সম্পদ নষ্ট করেন,ভাংচুর করেন,নৃশংস হত্যাকান্ড সংঘটিত করেন,আমরা কৃষক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে হরতাল-অবরোধের মত মানবতা ও কৃষিবিরোধী কর্মকান্ড পরিহার করার জন্য আহবান জানাচ্ছি।