ঈশ্বরদী প্রতিনিধি।। ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র রেলগেট ট্রাফিক মোড়ে বিএনপি নেতা মেহেদী হাসানের নেতৃত্বে বিএনপি,যুবদল ও ছাত্রদলের একটি ঝটিকা মিছিল সকাল সাড়ে ছটার দিকে বের করা হয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের রেলগেট ও স্টেশন রোডে বিএনপির নেতাকর্মীরা ঝটিকা মিছিলের সময় সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে এবং পরে তারা রেলগেটের পশ্চিমপাড়ে ৩টি সিএনজি ও পাঁচটি অটোরিকশা ভাংচুর করে। এসময় পুলিশ এসে ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব মেহেদি হাসানের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল শহরের পশ্চিমটেংরী কাচারি পাড়া এলাকা থেকে শুরু করে রেলগেট ও স্টেশন রোড প্রদক্ষিণ করে। এসময় তারা রেলগেটের আশপাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিলবোর্ড ও ফেস্টুন ভেঙ্গে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ মিছিলকারীদেও ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় রেলগেটের পশ্চিমপাড়ে দাঁড়িয়ে থাকা পাঁচটি অটোরিকশা ভাংচুর করে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, সকালে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এখন শহরের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে দাশুড়িয়া ট্রাফিকমোড়ে জামায়াতের বিশাল মিছিলসহ নেতা কর্মীরা মহাসড়কে পিকেটিং করে এবং রাস্তায় চলমান বাস,ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করে। এ সংবাদ পেয়ে পুলিশ সতর্ক অবস্থানে গেলে জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে আত্মগোপন করে। ইউএনও ও এসিল্যান্ড জনগনের জানমাল ও সম্পত্তি রক্ষায় ঈশ্বরদীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। পুলিশ দুজন পিকেটরকে আটক করেছে।
