ঢাকাবুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২
  • অন্যান্য

পুরাতন ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

পুরাতন ঈশ্বরদীর ভাদুর বটতলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ভাদুর বটতলা এলাকার শিপন হোসেনে মেয়ে শিমলা (৪) ও লিখন হোসেনের মেয়ে মাহিদ (৬)।

জানা যায়, লালপুর উপজেলার ভাদুরবটতলা সংলগ্ন জোকাদহ গ্রামে রাজা নামে এক ব্যক্তির পুকুর পাড়ে বুধবার ১২টার দিকে মাহিদ ও শিমলা ফুটবল খেলছিল। বল পুকুরে পড়ে গেলে দু’জন বল তুলতে গিয়ে ডুবে যায়।

স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহিদ ও শিমলা দু’জন সম্পর্কে মামাতো ভাই-বোন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।