ঈশ্বরদীতে সাংবাদিক ও কবি এস এম রাজার ‘অদ্ভুত প্রেম’ ও ‘যদি কখনও’ নামে দু’টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিএসআরআই মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা- ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস,পৌরসভার মেয়র ইছাহাক আলী মালিথা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কুয়াশা মাহমুদ, প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাংস্কৃতিক জোটের সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খালেদ মাহমুদ সুজন।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
