ঢাকাশুক্রবার , ১ জুলাই ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে মোঃ তুষার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টায় উপজেলার চরগড়গড়ি গ্রামের অভিযান চালিয়ে তুষারকে গ্রেফতারের সময় ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। সে চরগড়গড়ি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

পাবনা গোয়েন্দা (ডিবি) ইনচার্জ আতাউর রহমান খন্দকার জানান, গ্রেফতার তুষারের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে মাদকসহ আরো ৭টি মামলা বিচারধীন রয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।