ঢাকাশুক্রবার , ১৭ জুন ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহরের জিগাতলা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভা সর্বশেষ নির্বাচনী ধানের শীষে মনোনীত মেয়র প্রার্থী পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল মন্ডল, বিএনপি নেতা আওলাদ হোসেন কিরণ, পৌর কৃষকদলের নেতা আলম হোসেন, আজগর হোসেন মুকুল।

পৌর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সোহাগের সভাপতিত্বে ও জীবন মোল্লা বাধন ও আসান আলিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা খালেদ বিন পার্থিব, পৌর ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, মুলাডুলি ইউনিয়ন ছাত্রদল নেতা আলিফ দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুম প্রমূখ।