ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে মোটর সাইকেল দুর্ঘটনায় মেহেদি হাসান রিংকু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার সাঁড়ার ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের পান হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিংকু ঝাউদিয়া গ্রামের আনোয়ার হোসেন ফটিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা রাসেল মাহমুদ জানান, রিংকু ঝাউদিয়া পান হাটে রাস্তা দিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় পদ্মা নদী থেকে বালু উত্তোলনের জন্য সড়কের মধ্যে দিয়ে অবৈধভাবে স্থাপন করা পাইপের (মাটি দিয়ে উঁচু করা) সঙ্গে ধাক্কা লাগলে সে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার সড়কের মধ্যদিয়ে বালু উত্তোলনের পাইন স্থাপন প্রসঙ্গে বলেন, বালু উত্তোলনের পাইপের উপর দিয়ে প্রতিদিন শত শত গাড়ি যাতায়াত করে কখনও দুর্ঘটনা ঘটে না। আর ওখানে যেন কোন দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার রিংকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।