ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে রুশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২২ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

পাবনার ঈশ্বরদীতে ইভানভ এ্যান্টন (৩৩) নামে এক রাশিয়ান (রুশ) নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুন) রাত ৮টার দিকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণ সিটির লিফটের সামনে পড়ে থাকা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।তিনি প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান রোশেমে ইন্সট্রলার হিসেবে কর্মরত ছিলেন।
প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার স্থানীয় ও চিকিৎসকের বরাত দিয়ে জানান, রাত ৮টার ইভানভ রেঁস্তোরা থেকে খাবার কিনে গ্রীণ সিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬ নং ফাটের রুমে ফেরার সময় লিফট হতে পড়ে যান। এসময় সে কয়েকবার বমিও করে। সংবাদ পেয়ে ডাক্তার এসে মৃত ঘোষণা করেন।
ইভনভের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন।