ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকারের বরণ অনষ্ঠান শুক্রবার (১০ জুন) রাত ৯টায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম। বিশেষ অতিথি ছিলেন- ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ডিএসবি ঈশ্বরদী থানার ইনচার্জ ফজলুর রহমান, ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ী ইনচার্জ রুহুল আমিন, ঈশ্বরদী ট্রাফিক ইনচার্জ আরিফুল ইসলাম, এ এসআই শাফিরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না প্রমূখ। এসময় থানা ও ফাঁড়ির সকল পুলিশ অফিসার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ জুন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান কে বেড়া মডেল থানায় বদলি ও বেড়া মডেল থানার ইনচার্জ অরবিন্দ সরকারকে ঈশ্বরদী থানায় বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
