ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  • অন্যান্য

দাম বাড়তে পারে মোবাইল ফোনের

বিশেষ প্রতিবেদক
জুন ৯, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেটের ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে মোবাইল হ্যান্ডসেটের দাম বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোবাইল টেলিফোন সেট ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করছি। বর্তমানে, স্মার্টফোন আমদানিতে প্রায় ৫৮ শতাংশ কর দিতে হয়।

উল্লেখ্য, স্থানীয়ভাবে অ্যাসেম্বল ও তৈরি হ্যান্ডসেটের ওপর কর ৩ থেকে ২৭ শতাংশ পর্যন্ত হয়। ২০২০-২১ সালে স্থানীয়ভাবে তৈরি এবং আমদানি করা হ্যান্ডসেটের মোট সংখ্যা ছিল ৪ কোটি ১২ লাখ।