ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
  • অন্যান্য

বিএনপি নেতা আকবর আলী বিশ্বাসের ইন্তেকাল, জানাযা দুপুর ২টায়

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২২ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বিশ্বাস (৭৪) ইন্তেকাল করেছেন। ৮ জুন রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আকবর আলী বিশ্বাসের ছোট ছেলে লাবলু বিশ্বাস জানাযা, বুধবার দুপুর ২টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হবে।

আকবর আলী বিশ্বাস বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।