ঢাকারবিবার , ২২ মে ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে এলাকাবাসীর পিটুনিতে মাদক মামলার আসামী নিহত

নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে চোর সন্দেহে এলাকাবাসী রাব্বি হোসেন চঞ্চল (২০) নামে এক যুবকের পিটিয়ে হত্যা করেছে। সে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পুরাতন রেললাইন চৌধুরীপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। চঞ্চল চুরি করতে গিয়ে গণপটিুনির শিকার হয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছে। থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ গণপিটুনিতে চঞ্চলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার নামে দুটি চুরি ও দুটি মাদকের মামলা রয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে সন্দেহজনক অবস্থায় চঞ্চলসহ ৪ জন পুরাতন রেললাইনের চৌধুরীপাড়া এলাকায় ঘুরাফেরা করছিল। এলাকার লোকজনের সন্দেহ হলে তাদের জিজ্ঞাবাসাবাদের জন্য ডাক দেয়। এসময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও চঞ্চল ধরা পড়ে। পরে চঞ্চলকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। সকালে সাঁড়া ইউনিয়ন অফিসে নেওয়া হলে চেয়ারম্যান দ্রæত হাসপাতালে নিয়ে যেতে বলেন। চঞ্চলের শরীরে হাতুড়ি, লাঠির আঘাতের চি‎হৃ রয়েছে। ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চঞ্চলকে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। ভ্যানে করে বাড়ি নেয়ার পথে অবস্থার অবনতি হলে চঞ্চলকে আবারও হাসপাতালের নেয়ার পথে রবিবার (২২ মে) দুপুর ২টায় মারা যায়। এসময় শহরের রেলগেট এলাকায় লাশসহ ভ্যান ফেলে রেখে এলাকার লোকজন পালিয়ে যায়।

সাঁড়া ইউপি’র চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, রাতে পেটানোর পর সকাল সাড়ে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসলে আমি পরিষদ চত্বরে ঢুকতে বাধা দেই। চিকিৎসার জন্য হাসপাতালে নিতে পরামর্শ দেই। এখন শুনছি ওই ছেলে মারা গেছে। চঞ্চল মাদক ও চুরির মামলার আসামী বলে তিনিও জানিয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া জানান, সকাল নয়টার দিকে চঞ্চলকে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। সেসময় তার অবস্থা গুরুতর ছিলো না। তাই তাকে ভর্তি করা হয়নি। ডাক্তার জানান, পরে আবারও তাকে মারপিট করা হয়েছে বলে চঞ্চলের আত্মিয়দের কাছে শুনেছি। পরে দুপুর ২টার দিকে আবারো চঞ্চলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।