ঈশ্বরদীতে আওয়ামী লীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সকালে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য আমাবিকব শফিউল আলম বিশ্বাসসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলী, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
