ঢাকাসোমবার , ১৬ মে ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মে ১৬, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর মুলাডুলিতে নতুন রাস্তার নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।১৬ মে  (সোমবার ) রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে দাশুড়িয়া জিসিএম সড়ক হতে লক্ষীকুলা জিসিএম পর্যন্ত ৭০০-২০৫০ মিটার পর্যন্ত এই রাস্তা নির্মাণ করা হবে।এসময় এমপি বিশ্বাস বলেন, জরুরিভাবে মুলাডুলি ইউনিয়নের সকল রাস্তা উন্নয়ন করা হবে। দ্রততম সময়ের মধ্যে সকল রাস্তার উন্নয়ন কাজ শেষ করার জন্য তিনি ঠিকাদারকে নির্দেশ দেন।

এসময় উপজেলা প্রকৌশলী এনামূল কবীর, উপজেলার ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, বিশিষ্ঠ ব্যবসায়ী কোরবান মালিথাসহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।