ঢাকাসোমবার , ৯ মে ২০২২
  • অন্যান্য

পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে ঈশ্বরদীতে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা বশির আহমেদ বকুল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা কৃষক লীগের আহব্বায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আতাউর রহমান বাবু ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মাসুদ রানা,  উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা জুবায়ের বিশ্বাস, মিলন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় ড. ওয়াজেদ মিয়ার অবদান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ড. ওয়াজেদ মিয়ার আদর্শ নতুন প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।