ঈশ্বরদীতে অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। রবিবার (২ এপ্রিল) বিকেলে ঈশ্বরদী জংশন ষ্টেশনের প্লাটফর্মে প্রতিশ্রুতি পথের পাঠশালার ভাসমান এসব শিশুদের হাতে সেমাই, চিনি ও দুধসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহসীন, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, রাসেল আলী, প্রকৌশলী ইফতেখাইরুল ইমন, প্রতিশ্রুতি পথের পাঠশালার উদ্যোক্তা আসাদুজ্জামান রকিব উপস্থিত ছিলেন।
