ঢাকারবিবার , ১ মে ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে প্রতিবন্ধীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মে ১, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

‌প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, ওরা আমাদের সন্তান এই স্লোগান কে সামনে রেখে ঈশ্বরদীতে তিন’শ প্রতিবন্ধি,এতিম ও অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। রবিবার বিকাল ৫ টায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে দাদাপুর বাজারে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আজিজ মুন্নুর সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল আলিম সরদার। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা,লক্ষীকুন্ডা ইট ভাটা মালিক সমিতির সভাপতি রাজা প্রামাণিক,লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান মিলন,বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মসলেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মজিবুর রহমান।

উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘ ২০ বছর ধরে প্রতিবন্ধী,এতিম ও অসহায় মানুষদের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে।