ঢাকারবিবার , ১ মে ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে জয়গান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

বিশেষ প্রতিবেদক
মে ১, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

জীবনের জয়গান ফাউন্ডেশনের উদ্যোগে ঈশ্বরদীতে সুধি সমাবেশ ও ঈদ উপহার বিতরন করা হয়েছে। রবিবার (১ মে) সকাল ১০ টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি কৃষিবীদ মতিনুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা।

এসময় আরও উপস্থিত ছিলেন সলিমপুর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক রহমতুল্লাহ্, অধ্যাপক নজরুল ইসলাম, ভেটেনারী সার্জন সিরাজুল ইসলাম, মিরকামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক আব্দুর রাজ্জাক, সমাজসেবক হান্নান মালিথা, মোল্লা সুপার শপের স্বত্বাধিকারী মেহেদী হাসান লিখন, সমাজসেবক গোলাম কিবরিয়া, সংগঠনের সহ সভাপতি সুফিয়া খাতুন, সাধারন সম্পাদক রাজন আহমেদ, কোষাধ্য কামরুজ্জামান মাসুম, সাংগাঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম, সদস্য শিশির মাহমুদ, সাংবাদিক আশরাফুল ইসলাম, ইয়াসিন শেখ, খাইরুল বাশার মিঠু সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির ল্েয ঈদ উপহার হিসেবে ২ জনকে পা চালিত ভ্যান, ৫ জনকে সেলাই মেশিন, ৬ জনকে ছাগল সহ টিউবওয়লে, এতিমদের নতুন পোশাক, অসুস্থদের চিকিৎসা বাবদ নগদ অর্থ ও মেধাবীদের বৃত্তি প্রদান করা হয়।