ঈশ্বরদীর স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসি ফুটুক ওদের মুখে ’ এর পক্ষ থেকে ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের পোশাক ও ঈদ খাদ্য সামগ্রী।
৩০ এপ্রিল (শনিবার) ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল শহীদ মিনার চত্বরে পথ শিশুদের হাতে পোশাক ও খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের উদ্যোক্তারা জানান, সকলের মতো সুবিধা বঞ্চিত শিশুরাও যেন নতুন পোশাক পড়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য আমাদের টিফিন ও পড়াশুনার খরচ থেকে অর্থ বাচিয়ে এদের জন্য ঈদের পোষাক ও ঈদখাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি।
