ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  • অন্যান্য

ব্যাংক খোলা থাকবে শুক্রবার ও শনিবার : বাংলাদেশ ব্যাংক

বিশেষ প্রতিবেদক
এপ্রিল ২৮, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঈদ সামনে রেখে শনিবার সীমিত লোকবল নিয়ে  সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের অব সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় এ কথা বলা হয়।

এ প্রেক্ষিতে সবার সুবিধার্থে ৩০ এপ্রিল শনিবার সীমিত লোকবল নিয়ে সারাদেশে ‘সীমিত পরিসরে’ ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত; তবে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

এর আগে ২৯ এপ্রিল শুক্রবার এবং ৩০ এপ্রিল শনিবার পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার নতুন সার্কুলারে শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হল। পাশাপাশি পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার সুবিধার্থে আগের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু জায়গায় ব্যাংক খোলা থাকবে।

নগদ লেনদেনের সুবিধার্থে এই দুদিন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগও সীমিত পরিসরে খোলা থাকবে।