ঈশ্বরদী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন জমিদার হোসেন জনি। সোমবার সকালে তিনি পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগের নেতৃবৃন্দের নিকট জীবন বৃত্তান্ত জমা দেন। জমিদার হোসেন জনি ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
বিএনপি-জামায়াতের শাসনামলে আওয়ামী লীগের দুর্দিনে রাজপথে সরব থেকে ছাত্রদল-যুবদলের নানা অপকর্মের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। সেজন্য তাঁকে তৎকালীন সময়ে হামলা, মারধর ও মামলা-মোকাদ্দমার শিকার হতে হয়েছে । দলের দুর্দিনের অগ্রসেনানী জমিদার হোসেন জনি এবার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পদ প্রত্যাশী।
জমিদার হোসেন জনি জানান, ১৯৯৪ সালের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপির সন্ত্রাসীরা ট্রেনে গুলি হামলা চালিয়েছিল সেদিন বিএনপির সন্ত্রাসীদের মোকাবেলা করতে গিয়ে হামলার শিকার হয়ে রক্তাক্ত হয়েছিলাম। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের পাঁতানো নির্বাচন করতে গিয়ে আমার বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছিল এবং মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার করেছিল। দলের দুর্দিনে আমরা রাজপথে ছিলাম। বিএনপি-জামায়াতের দুঃশাসন মোকাবেলায় রাজপথে যুবদল-ছাত্রদলের বিরুদ্ধে লড়াই করেছি। সুদিনে স্থানীয় নেতারা আমাদের কেউ খোঁজখবর নেয়নি। জেলা যুবলীগের নেতৃবৃন্দের নিকট জীবন বৃত্তান্ত জমা দিয়েছি। আশাকরি জেলা যুবলীগের নেতারা দলের দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করবেন।আমি যুগ্ম আহবায়ক পদের জন্য যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী ও রাজনৈতিক সহকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
