ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করেছেন পাবনা জেলা যুবলীগ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিক প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য জীবন বৃত্তান্ত আহবান করা হলো।
আগামী ২৪-৪-২০২২ ইং রবিবার হতে ২৭-৪-২০২২ তারিখ বুধবার পর্যন্ত পাবনা জেলা যুবলীগ কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা নেয়া হবে।
