বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকালে বাজারের প্রধান ফটকের সামনে গণঅবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি কমরেড শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ অলোক মজুমদারের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সালফী আল ফাত্তাহ, পাবনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক, কমরেড আহসান হাবিব, বাংলাদেশ কৃষক সমিতির পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জামাত আলী মন্ডল, কমরেড জুয়েল হোসেন সোহাগ, কমরেড জীবন দাস প্রমুখ।
কমরেড সালফী আল ফাত্তাহ বলেন, ১৫ থেকে ১৭ এপ্রিল জেলা, উপজেলা ও ইউনিয়নে গণঅবস্থান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হচ্ছে, টিসিবির গাড়ি ও দোকানের সংখ্যা বৃদ্ধি কর, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকন চালু কর, ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন, বকেয়া ও বোনাস পরিশোধ কর, গণতন্ত্র ও ভোটাধিকার আদায় কর।
