ঢাকাশনিবার , ৯ এপ্রিল ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে ১০৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

১০৫ পিচ ইয়াবাসহ ঈশ্বরদীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর নেতৃত্বে শহরের পিয়ারাখালি এলাকায় অভিযান চালিয়ে মৃত গোলবার হেসেনের পুত্র মাদক ব্যবসায়ী জীবন হোসেন (৩৫) কাছে থেকে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা অনুযায়ী গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।